Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১১৬ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল বাড়ির দলিল ও ঘরের চাবি

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)
জুন ১১, ২০২৪ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮ হাজার ৫ শত ৬৬ টিভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গন ভবন থেকে প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট জেলা প্রশাসক মো: খালিদ হোসেন কচুয়া উপজেলায় ৫র্ম পর্যায়ে নির্বাচিত ১১৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে বাড়ির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।

 

 

দেশের বিভিন্ন উপজেলার মতো কচুয়ায় উপজেলায় শেখ তন্ময় মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমিক সুপারভাইজার মোঃ মেহেদী মান্নার সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো.খালিদ হোসেন।

 

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হাসনাত খান পিপিএম ও কচুয়া উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন,মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন,কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন হোসেন।এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান,কচুয়া প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আওতায় থাকা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ বিভিন্ন ইউনিয়নের আশ্রায়ন প্রকল্পের সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত
ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।