Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গনমাধ্যম কর্মীদের মতবিনিময়

Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা বন্দর কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান’র সভাপতিত্বে মতবিনিময় সভায় খুলনা, বাগেরহাট ও মোংলার কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মোংলা বন্দরকে আধুনিকায়ন ও যুগোপযোগী করতে নানা উন্নয়ন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন বন্দর চেয়ারম্যান।

এসময় উপস্থিত সাংবাদিকরা ও বন্দরের উন্নয়নে সহযোগিতার অভিমত ব্যক্ত করেন। সেই সাথে বন্দর সংশ্লিষ্ট সংবাদ সংক্রান্ত যে কোন তথ্য দ্রুত পাওয়ার দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি এখন থেকে গুরুত্বের সাথে বিবেচনার অভিব্যক্তি জানান মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. শাহীন রহমান।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন মো: কিবরিয়া হক, সচিব (বোর্ড ও জনসংযোগ বিভাগ) কালাচাঁদ সিংহ, সদস্য (অর্থ) (যুগ্মসচিব) কাজী আবেদ হোসেন, প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ, পরিকল্পনা প্রধান মোঃ জহিরুল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা (সংযুক্তি) মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।