Nabadhara
ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শ্রমজীবিদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির ছাতা ও ক্যাপ বিতরণ

Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলে তীব্র খরতাপে শ্রমজীবি লোকজনের মাঝে স্বস্তি ফেরাতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২৪জুন) সকাল থেকে বিকাল পর্যন্ত ৪শত পিচ ছাতা, ৮শত পিচ ক্যাপ ও ১ লিটারের ৮শ পিচ বোতলজাত পানি বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের নেতৃত্বে শহরের আদালত সড়ক, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাসটার্মিনাল এলাকা সহ বিভিন্ন স্থানে সড়কে দাড়িয়ে ভ্যান চালক সহ শ্রমজীবিদের মাঝে তীব্র খরতাপ হতে রক্ষা পেতে ছাতা, ক্যাপ ও পানির বোতল তুলে দেয়া হয়।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, পৌর কাউন্সিলর রেজাউল, রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহম্মেদ শুভ, সুমি কর্মকার, সাজ্জাদ মোল্যা, পলাশ, অমিত সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।