Nabadhara
ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় রিক্সায় আরোহী নিহত

সনত চক্র বর্ত্তী ফরিদপুর
জুন ২৪, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর :

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় রোকেয়া বেগম(৫৫) নামে এক জন নিহত হয়েছে। তিনি ফরিদপুর সদর উপজেলায় পিয়ন পদে কর্মরত ছিলেন। জানা যায়, আজ সোমবার সকালে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড়ে সদর উপজেলা পরিষদের সামনের আইল্যান্ডের মুখে‌ এ দুর্ঘটনা ঘটে।

 

তার পিতার নাম ইসমাইল শেখ ওরফে টুকু, স্বামী- শেখ নাসির। তিনি পৌর শহরের ১নং গোয়ালচামট থেকে তার মেয়েকে সাথে নিয়ে রিক্সায় করে সদর উপজেলা পরিষদে যাওয়ার সময় রাজবাড়ী রাস্তার মোড়ে আইল্যান্ডের সামনে রাস্তা পার হতে গেলে পিছন দিক হতে রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি দ্রুতগামী কার্ভাড ভ্যান যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ট-১৩-৫২০৭ ধাক্কা মারে তখন রিকশা চালক শেখ আছমত (৭০) ছিটকে পড়ে।

 

 

এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে রিকশা থেকে রোকেয়া বেগম (৫২) পড়ে গিয়ে কার্ভাড ভ্যান এর পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ দুর্ঘটনার সংবাদ শুনে কোতয়ালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মৃতদেহটি হেফাজতে নেন। দুর্ঘটনার কার্ভাড ভ্যানটি পুলিশ আটক করেন। কার্ভাড ভ্যান এর ড্রাইভার ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায় বলে জানা যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।