Nabadhara
ঢাকাসোমবার , ২৪ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় দুঃস্থ মহিলা,মেধাবী ছাত্রী ও প্রতিবন্ধীদের মাঝে নানা উপকরণ বিতরণ

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি
জুন ২৪, ২০২৪ ৬:৫৯ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম,শার্শা (যশোর) প্রতিনিধি:

 

যশোরের শার্শা উপজেলায় জনগণের কল্যাণে খেলাধুলা সামগ্রী,দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বাইসাইকেল ,দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন,ডেঙ্গু প্রতিরোধক ঔষধ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

 

 

শার্শা উপজেলা পরিষদ,যশোরের আওতায় এডিবি এবং রাজস্ব উন্নয়ন বাজেটের অর্থ দ্বারা বাস্তবায়িত প্রকল্পসমূহের মাধ্যমে  ( ২০২৩-২৪অর্থ বছরে ) এ সমস্ত উপকরণ বিতরণ করা হয়।

 

সোমবার ( ২৪ জুন ) আজ সকাল ১০ঘটিকার সময়,শার্শা উপজেলা প্রাজ্ঞনে উপকারভোগীদের হাতে উপকরণ সামগ্রী তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫,যশোর-১ ( শার্শা )আসনের জাতীয় সংসদ সদস্য, শেখ আফিল উদ্দিন এমপি ।

 

 

শার্শা উপজেলার নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত  অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন,শার্শা উপজেলা সহকারী ভূমি নুসরাত ইয়াসমিন,শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মনিরুজ্জামান,বেনাপোল থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ,উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।