Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিলো যুবক

Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইলে এক বখাটে যুবক নেশার টাকা না পেয়ে নিজের মোটর সাইকেল ভাঙচুর, মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বুধবার (২৬জুন) সকালে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নেশাগ্রস্থ যুবক গোলক বিশ্বাস(২৫) ভাদুলীডাঙ্গা গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোলক বিশ্বাস প্রতিনিয়ত নেশা করা টাকার জন্য তার মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। বুধবার সকালে গোলক নেশা করার জন্য পরিবারের কাছে টাকা চায়। পরিবার টাকা না দিলে মোটর সাইকেল ভাঙচুর করে। এক পর্যায়ে মা-বাবাকে মেরে ঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

 

এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরনের তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর ঘটনা স্থল পুলিশ পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক রয়েছে। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।