Nabadhara
ঢাকাবুধবার , ২৬ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুকুরে মাছ ছাড়তে বাধা দেওয়ায় কাল হলো বৃদ্ধ চাচার

Link Copied!

 সোহেল রানা বাবু বাগেরহাট প্রতিনিধি

চাচার পুকুরে মাছ ছাড়তে বাধা দেওয়ায় জীবন দিতে হলো ভাতিজার হাতে চাচা আজাহার সেখ(৬০) কে।সোমবার (২৪ জুন) রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে সোমবার বিকালে সদরের চাপাতলা পূর্ব পাড়া গ্রামে নিজেদের পুকুরে মাছ ছাড়তে বাধা দেওয়ায় ভাতিজা হুমায়ুন সেখ (৩৫)তার স্ত্রী সাবিনা বেগম (৩০)ও মা মমতাজ বেগম (৫৫) বাসের লাঠি ও ইট দিয়ে মারপিট করে আজাহার শেখ কে। এ সময় আত্মরক্ষার জন্য বাড়ি থেকে বের হয়ে চাপাতলা মুন্সি বাড়ির কাছে আসলে অাজহার জ্ঞান হারিয়ে ফেলে।

 

 

স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সেখানে মৃত আজাহারের স্বজনরা মরদেহ নিয়ে বাগেরহাটে নিজ বাড়িতে চলে আসে। নিহত আজাহারের ভাতিজা ফাতেমা বেগম ও ময়না বেগম জানান,হুমায়ুন ও তার পরিবার দীর্ঘদিন ধরে চাচা আজহারউদ্দিনকে গালিগালাজ ও হুমকি-ধমকি দিয়ে আসতো। আমাদের বাড়িতে দুই চাচার পুকুরে জোর করে হুমায়ুন মাছ ছাড়তে গেছিল। চাচা আজহার বাধা দেওয়ায় হুমায়ুন তার মা ও তার স্ত্রী মিলে বাস ও লাঠি সোটা দিয়ে মারপিট করে গুরুতর আহত করে। এ কারণে তার মৃত্যু হয়েছে।

 

আমরা দোষী হুমায়ুন, তার মা মমতাজ ও সাবিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল চাপাতলা গ্রামে গিয়ে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভাতিজা হুমায়ুন তার স্ত্রী সাবিনা ও মা মমতাজকে আটক করে থানায় নিয়ে আসে।এরপর আজহারের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।