নিজস্ব সংবাদদাতা,কচুয়া (বাগেরহাট)
কচুয়ায় উপজেলা প্রশাসন ও ব্র্যাকের যৌথ আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন সকাল সাড়ে ১১ টায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ) এর সহযোগিতায় কচুয়া উপজেলা মিলনায়তনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
কচুয়া উপজেলা নি্র্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান মেহেদী হাসান বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মহসীন হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন। ব্র্যাকের প্রতিনিধি রেখা বিশ্বাস সহ সরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষাকবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

