Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সালথায় মাটি কাটা ট্রলি গাড়ি খালে পড়ে উল্টে নিহত -১

Link Copied!

 সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলার গট্রি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামে মাটি টানা ট্রলি গাড়ি  উল্টে ইমন(১৯)  নামে ১ জনের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল আনুমানিক ৪ টার সময় মাটি টানা ট্রলি গাড়ি খালে পড়ে যায় এবং গাড়িতে থাকা ইমন মোল্লা ঘটনা স্থলে মারা যায়। ইমন বড় লক্ষনদিয়া গ্রামের মান্দার মোল্লার ছেলে। আসপাশের লোকজন জানান ইমন মোল্লা ট্রলি গাড়ি চালানো শিখছিল।

স্হানীয়রা জানান কয়েক মাস ধরে একটানা মাটি কাটছে স্হানীয় প্রভাবশালী কামদিয়া গ্রামের ইউপি সদস্য নুরইসলাম ও বড় লক্ষনদিয়া গ্রামের সাবেক মেম্বার ইকবাল। মাটিকাটা প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না বলে জানান।

 

ঘটনা স্থলে ইমনের মৃত্যু হলেও ড্রাইভার পলাতক থাকায় দুর্ঘটনার কারণ কেই স্পষ্ট বলতে পারেনি।খবর পেয়ে সালথা থানার   অফিসার ইনচার্জ মোহাম্মাদ ফায়েজুর রহমান (পিপিএম) ঘটনা স্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট শেষে পোস্টমর্টেম করার জন্য ফরিদপুর মর্গে পাঠায়। তবে মাটি ব্যবসায়ী ভেকু ও ট্রলি গাড়ির মালিকদের কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় এবং  তাদের কোন বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।