Nabadhara
ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Link Copied!

 নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী মাদক ব্যবসায়ী সজিব খান ওরফে ফিরোজ খান (৪০)গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সজিব খান ওরফে ফিরোজ খান সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খানের ছেলে।

রোববার (৩০ জুন) দুপুরে গোপন সংবাদ পেয়ে সদর থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে সজিব খান ওরফে ফিরোজ খান কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

তিনি নড়াইল আদালত থেকে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা প্রাপ্ত আসামী । সে দীর্ঘদিন যাবত পলাতক ছিলেন।

এব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,আসামী সজিব খান ওরফে ফিরোজ খান কে বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।