Nabadhara
ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ

মোঃ জিহাদুল ইসলাম(কালিয়া) নড়াইল
জুন ৩০, ২০২৪ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল

নড়াইলের কালিয়ায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রন্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে বিনামূল্যে আমন ধানের বীজ ও বাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে ১ টি পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ১২ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এ সার ও বীজ বিতরণ করা হয়।

এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফশী আমন বীজ প্রদান করা হয়। উপসহকারী কৃষি অফিসার মোঃ আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খান শামীম রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিক, উপজেলা প্রানী সম্পদ অফিসার নাজনীন নাহার, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ।

এছাড়া উপস্থিত ছিলেন, সকল ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারাসহ উপকারভোগী প্রান্তিক চাষীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।