Nabadhara
ঢাকারবিবার , ৩০ জুন ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ২ জন । রবিবার(৩০ জুন) বিকাল ৩ সাড়ে তিনটার দিকে উপজেলার মাঝকান্দি – ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে শাহরিয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫ ৩৮ ১৬) এবং ফরিদপুর থেকে গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি ট্রাক ((ঢাকা মেট্রো ট ১৩ ৭৩ ৩৬) মাঝকান্দি আঞ্চলিক সড়কে টার্নিং নিতে গেলে মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের ড্রাইভার গিয়াস উদ্দিন (৩৫) এবং ট্রাকের ড্রাইভার মোহাম্মদ আরফিন (২৮) গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর মাঝকান্দি – ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে মধুখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এসে এক ঘন্টার চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করেন। আহত গিয়াস উদ্দিন ও ট্রাক ড্রাইভার আরেফিনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে মধুখালী থানার উপরিদর্শক এস আই শামীম আহমেদ বলেন, এখানে বাস ও গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাসের ড্রাইভার ও ট্রাকে ড্রাইভার গুরুতর জখম হয় আমরা ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি এবং আমাদের রেকারে সহায়তায় বাস এবং ট্রাকটিকে সরাতে সক্ষম হই এবং এ অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।