Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে চিত্রাপাড়ে সুলতান শীর্ষক দুদিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
জুলাই ৫, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে‘চিত্রাপাড়ে সুলতান শীর্ষক’দু’দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্তরে বাংলা আর্টিস্ট গ্রুপ আয়োজিত শুক্রবার (৫ জুলাই) দুপুরে সুলতান স্মৃতি সংগ্রহশালার শিশুস্বর্গে এ আর্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী, শিশুস্বর্গের সিনিয়র শিক্ষক চিত্রশিল্পী বলদেব অধিকারী, চিত্রশিল্পী কৃটি রঞ্জন বিশ্বাস, নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু, অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান, শামসুল আলম, ফিরোজা আক্তার, হোসনা বানু, জোসনা মাহবুবা,সহকারী কিউরেটর মাসুদ রানা প্রমুখ।

এ আর্ট ক্যাম্পে ঢাকা থেকে আসা ১২ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে শিল্পীরা সুলতান সংগ্রহশালা ঘুরে দেখেন। অন্তরে বাংলা’র সেক্রেটারি চিত্রশিল্পী মেহেদী হাসান বলেন,বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের জন্মশতবর্ষ উপলক্ষে শিল্পী সুলতানের প্রিিত শ্রদ্ধা নিবেদন স্বরূপ দু’দিনব্যাপী এ আর্ট ক্যাম্পের আয়োজন। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। বর্তমান প্রজন্মের শিশুদের মাঝে চিত্রকর্ম তুলে ধরে তাদেরকে আদর্শবান হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।