Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের দ্বিতীয় বিভাগ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন শেখ তন্ময় এমপি

সোহেল রানা বাবু
জুলাই ৬, ২০২৪ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ টুর্ণামেন্টের উদ্বোধন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। শনিবার (৬ জুলাই) বিকালে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী খেলায় সুন্দরঘোনা ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৪-১গোলে পরাজিত করে বাদেকাড়াপাড়া পল্লীমঙ্গল ফুটবল একাডেমী।

 

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্ণামেন্টে জেলার ১৬টি দল অংশ গ্রহণ করছে। ৪টি গ্রুপে অনুষ্ঠিত এ টুর্ণামেন্টে আগামী আগামী ৩ আগষ্ট ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

বাগেরহাট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শেখ তন্ময় জেলার যুবদের মাদক ও মোবাইল ছেড়ে মাঠমুখি হওয়া আহবান জানানোর পাশাপাশি বাগেরহাট শেখ হেলাল স্টেডিয়ামকে নতুন করে সাজানোর ঘোষনা দেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু। বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান,বাগেরহাট পৌর মেয়র খান হাবিবুর রহমান,বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা সহ-সভাপতি ফিরোজুল ইসলাম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, সাধারণ সম্পাদক মীর জায়েসি আশরাফী জেমস, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের কমিটির আহবায়ক অমিত রায়সহ বাগেরহাট জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ। খেলায় বাগেরহাটের কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।