Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট এর দুই উপজেলার নব-নির্বাচিত জনপ্রতিনিধিদের বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
জুলাই ১০, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট সদর উপজেলা ও কচুয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগন বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত করেছেন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে টুংগীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি স্থলে উপস্থিত হয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, ভাইস চেয়াম্যান শেখ সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা বেগম পুষ্প মাল্য অর্পণ ও শ্রদ্ধা  নিবেদন করেন।

পুষ্প মাল্য অর্পণ এর পর টুংগীপাড়া পৌর মার্কেটের অডিটোরিয়ামে নেতাকর্মীদের দুপুরের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময় এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা আক্তার বানু, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভুঁইয়া হেমায়েত উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সচিব ফিরোজুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস সহ বাগেরহাট জেলা, সদর উপজেলা ও কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্থবক অর্পন এবং দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় বঙ্গবন্ধু ও তার পরিবার এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।