Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কর্মশালা

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি
জুলাই ১১, ২০২৪ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

তুহিন আলম, শার্শা (যশোর) প্রতিনিধি

যশোরের শার্শায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন।

এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, শার্শা থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল,বেনাপোল ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জ বাইজিদ বোস্তামী, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক অফিসার জাহান-ই-গুলশান, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম ফারুক, উপজেলা বাস্তবায়ন অফিসার শাহরিয়ার মাহমুদ রনজু, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর ইসলাম, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন, শার্শা থানা ক্লাবের সহ-সভাপতি আশরাফুল ইসলাম সহ সরকারি ও বেসরকারি দপ্তরের অফিসার, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শার্শা উপজেলা মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।