Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুলাই ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)
জুলাই ১৩, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা,কচুয়া(বাগেরহাট)

“এসো মিলি তারুণ্যের উৎসবে, এসো মিলি ফুটবলের উৎসবে” এই স্লোগানকে সামনে রেখে কচুয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট(অনুর্ধ-১৭)-২০২৪ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

১৩ জুলাই রোজ শনিবার বিকাল ৩ টা ৩০ মিনিটে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজনে আয়োজনে সরকারি সি এস পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী খেলায় বাধাল ইউনিয়ন ফুটবল একাদশ গোপালপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়।

খেলা পরিচালনা করেন মোস্তহিদুর রহমান মুক্তো,আঃ রহমান ও গাউসুল আজম। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুুষ্ঠিত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের নবাগত উপজেলা চেয়ারম্যান মো: মেহেদী হাসান বাবু।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ সাজ্জাদুজ্জাদুল ইসলাম সুমন ও মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন,কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মহসীন হোসেন,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্না,বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারী,বীর মুক্তিযোদ্ধা হাজরা হাফিজুর রহমান তোতা, গোপালপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: লিটন হোনের মোল্লা, ক্রিয়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ,জিয়াউল হক পল্লব, হাজরা আমিনুল ইসলাম, তানিয়া আক্তার, বাবুল সেখ,ও উপজেলা ক্রিয়া সংস্থার অন্যান্য সদস্য সহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । খেলা ধারা ভাষ্যে ছিলেন মো: আবুল হাসনাত রিপন ও সার্জেন্ট আ: জলিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।