Nabadhara
ঢাকারবিবার , ৪ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর আ. লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন

Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে আগুন দিয়েছে আন্দোলনকারীরা। আজ রোববার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা ১১টার দিকে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করা হয়। তখন কার্যালয়ের সামনে রাখা কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

পরে কার্যালয়ের ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর করে আগুন দেওয়া হয়। পরে আন্দোলনকারীরা সরকারি রাজেন্দ্র কলেজে জেলা ছাত্রলীগের কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।  এই দুই ঘটনাতেই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা ঘটনাস্থলে থাকলেও পরে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।

এর আগে গতকাল শনিবার কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। আর আওয়ামী লীগের পক্ষে দলের সাধারণ সন্ধ্যায় সম্পাদক ওবায়দুল কাদের এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।