Nabadhara
ঢাকাবুধবার , ৭ আগস্ট ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কোটা আন্দোলনে গ্রেফতার সবার মুক্তি

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
আগস্ট ৭, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী ফরিদপুর 

ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশের করা ৪টি মামলায় গ্রেফতার হওয়া ৬৫ জনের জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ফরিদপুরের সদর, ভাঙ্গা ও সদরপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটরা এ আদেশ দেন। দুপুরে জেল থেকে তারা মুক্ত হন।

 

ফরিদপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবরার নাদিম ইতু বলেন, আজ আমাদের জাতির আনন্দের দিন। আজ আদালত আমাদের আন্দোলনে আটক ৬৫ জনের মুক্তি দিয়েছেন।

সদরপুর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌর চন্দ্র সাহা, ফরিদপুর সদর আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এবং ভাঙ্গা আদালতের বিচারক মো. নাছিম এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে মামলার আসামি পক্ষের একজন আইনজীবী এ আর লিটন জানান, ফরিদপুরের তিনটি থানায় পুলিশের করা মামলায় গ্রেফতার হওয়া সবাই জামিনে মুক্ত হয়েছেন। শুধু ভাঙ্গা থানার মিসকেস হওয়া কয়েকজনের জামিন শুনানি পরবর্তীতে নির্ধারণ করেছেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।