Nabadhara
ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা 

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে জেলা জামায়াতের উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের মতবিনিময়  সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৩ সেপ্টেম্বর) সকালে  ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে স্থানীয় নিরিবিলি হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।  গজাীপুর জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি  মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয়। এসময় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমীর  মাওলানা নরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি গাজীপুর জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মো: জাহাঙ্গীর আলম এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ড.মো: মোবারক হোসেন, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য সামাউল হক, সিনিয়র নায়েবে আামীর আবদুল হাকিম,  গাজীপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ সফিউদ্দিন, গাজীপুর জেলা জামায়াতের সাবেক আমীর আবুল হাসেম, কালীগঞ্জ উপজেলা আমীর মাহমুদুল হাসান।

সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খাঁন, গাজীপুর সদর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম ফরিদ, গাজীপুর জেলা  সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নয়া দিগন্ত পত্রিকার শ্রীপুর উপজেলার প্রতিনিধি আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সামসুল হুদা লিটন, গাজীপুর প্রেসক্লাবের সহ সভাপতি রেজাউল বারী বাবুল, বাংলাভিশন টেলিভিশনের গাজীপুর ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কালিয়াকৈর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক, সাংবাদিক দেলোয়ার হোসেন।

এসময় জেলার প্রতিটি উপজেলার জামায়াতের আমীর, নায়েবে আমীর, সেক্রেটারি, নেতাকর্মী ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।