Nabadhara
ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রেমে ব্যার্থ কিশোরের হামলায় মা ও মেয়ে গুরুতর আহত 

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ১৩, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ  সদর  উপজেলার পাইককান্দি ইউনিয়নের কিশোর প্রেমিক আরমান মোল্ল্যা  প্রেমে ব্যার্থ হয়ে সহযোগীদের সাথে নিয়ে স্কুল পড়ুয়া নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া (১৩) ও তার মা রুমা বেগম (৩৫) কে গত রোববার দিবাগত রাতে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।

আরমান মোল্ল্যা তেবাড়ীয়া গ্রামের মৃত দুলাল মোল্ল্যার ছেলে।  ওই একই গ্রামের জিন্নাত শেখের ছেলে রিপন শেখের স্ত্রী রুমা বেগম এবং মেয়ে রিয়া  আরমানের হামলার শিকার হয়ে গুরুতর আহতাবস্থায়  এখন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জিন্নাত শেখের ভাই ইসরাফিল শেখ গত সোমবার সকালে জানান গত রোববার রাতে এশার নামাজ পড়ার জন্য বাড়ীর পুরুষরা যখন মসজিদে অবস্থান করছিলেন সে সময় আরমান ও সহযোগীরা জিন্নাতের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রিয়া ও রুমা বেগমকে  আহত করে। রিয়ার পিঠে তিনটি কোপ এবং রুমার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কোপের ফলে প্রচুর রক্তক্ষরণ হয়। তাদের চিৎকারে যখন এলাকাবাসী  জিন্নাতের ঘরে এসে এ অবস্থা দেখতে পায় ততক্ষণে আরমান পালিয়ে যেতে সক্ষম হয়। আহত মেয়ে ও মাকে প্রথমে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতাল চিকিৎসার জন্য  নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উভয়কে ঢাকায় রেফার করা হয়। আমরা সুবিচারের জন্য গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছি যার নাম্বার ০৮/১১.১১.২৪ ইং। মামলার বাদী হয়েছেন রিপন শেখের ভাই নুর আলম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।