Nabadhara
ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সম্পাদক রিপনের সাথে কালীগঞ্জ বিএনপি নেতাকর্মীদের মতবিনিময় 

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সামসুল হক জুয়েল, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাজ্য শাখার যুগ্ম সম্পাদক গুলসান থানা যুবদলের সাবেক সভাপতি হাসনাত কবির খাঁন রিপনের সাথে গাজীপুরের বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ  মতবিনিময় করেছেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের মৈশাইরে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।  এসময় জাসাস কালীগঞ্জ থানার সাবেক সভাপতি মিডিয়া ব্যাক্তিত্ব আরিফ আমান ভুইয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোক্তারপুর ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইমান হোসেন খান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উওর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তিতুমীর কলেজের সাবেক ভিপি শামসুল হক, গাজীপুর জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাসিবুর রহমান খান মুন্না, কালীগঞ্জ থানা বিএনপির-সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, গাজীপুর জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উেজেলা যুবদলের আহবায়ক আলী নুর হাসান, বিএনপি নেতা এবাদুল্লাহ শেখ দুলাল, মনসুর আহমেদ, কালীগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব হাসান শেখ।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক বাগমার নয়ন, সাধারণ সম্পাদক মজনু শেখ, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মাষ্টার, বিএনপি নেতা ইমরুল কয়েস, তাপস, সাবেক পৌর কাউন্সিলর মোমেন আকন্দ, রুহুল আমিন, ছাত্রনেতা আকরাম হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।