Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১৪, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়ায় কৃষকের মাঝে বিনামূল্যে ধান ও শবজি বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ। ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় অতিবৃষ্টি, বন্যা ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বসতবাড়ীতে বিভিন্ন জাতের শাক সবজির বীজ ও ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে ব্রো ধানের হাইব্রীড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসদরসহ উপজেলার ১৪টি ইউনিয়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ধান ও বীজ অর্থ বিতরণের উদ্ভোধন করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপ সহকারী কৃষি অফিসার এস,এম আবুল হাসানের সঞ্চালনায় ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজি, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ তরিকুল ইসলাম, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি শেখ গোলাম মোর্শেদসহ উপজেলার বাবরা হাচলা এলাকা থেকে আগত প্রান্তিক চাষীরা।প্রণোদনার আওতায় কালিয়ায় ৭ হাজার প্রন্তিক কৃষকদের মাঝে হাইব্রীড ব্রো ধানের বীজ ও ৭ শত জনকে সবজির বীজ বিতরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।