এস এম অলিউল্লাহ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার গতকাল বৃহস্পতিবার দুপুরে বালুবাহী ট্রলির ধাক্কায় আব্দুর রহমান (১১) নামের একজন শিশুর মৃত্যু হয়েছে। সে নবীনগর পশ্চিম পাড়ার ছোট্ট মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান,(১৪ নবেম্বর) দুপুরে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় আব্দুর রহমান রাস্তা পারাপারের সময় পেছন থেকে বালুবাহী ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। আব্দুর রহমানের পিতা ছোট্ট মিয়া বলেন, তাকে মালবাহী ট্রলি ধাক্কা দিলে সে মারা যায়। ট্রলিটিকে আটক করা হয়েছে।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, বালুবাহী ট্রলির ধাক্কায় একজন মারা গেছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

