Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও কমিটি গঠন

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আলোচনা সভা এবং কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে আলোচনা সভা শেষে সন্ধ্যায় ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে মো. সুজাত বেপারী, সাধারণ সম্পাদক পদে মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আলমাছ মোল্লা ও কোষাধ্যক্ষ পদে মো. মুক্তার হোসেনকে নির্বাচিত হয়। নব-নির্বাচিত নেতৃবৃন্দকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর দৌলতদিয়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. সুলাইমান মুন্সী, গোয়ালন্দ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু হানিফ খান, জামায়াতে ইসলামী গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাডঃ মো. মোশারফ হোসেন, দৌলতদিয়া ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি মো. তারেক বিল্লাহ, সাধারণ সম্পাদক আঃ হাকিম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।