Nabadhara
ঢাকাশনিবার , ১৬ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ১৬, ২০২৪ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘আদর্শ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান গড়তে ইসলামিক এডুকেশন সোসাইটির ভূমিকা শীর্ষক’ কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক এডুকেশন সোসাইটি জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাকসুদুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ইসলামিক এডুকেশন সোসাইটির পরিচালক অধ্যক্ষ ড. মো: ইকবাল হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সোসাইটির যশোর-কুষ্টিয়া অঞ্চল টীম সদস্য ড. আলমগীর বিশ^াস, জেলা শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, অধ্যক্ষ মো: মঞ্জুরুল হক,অধ্যক্ষ মো: সিরাজুল ইসলাম ও মো: জাকির হোসেন বিশ^াস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মো: হেমায়েতুল হক হিমু, মো: ইসাহাক মিয়া, সহকারি অধ্যাপক মো: ইয়াকুব হোসেন, মাষ্টার জাকির হোসেন। বক্তারা বলেন, জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।একটা জাতির উন্নতির জন্য শিক্ষকদের ভূমিকা অনেকখানি। শিক্ষক সৎচরিত্রবান ও দায়িত্বশীল হলে ছাত্ররাও সৎচরিত্রবান ও দায়িত্বশীল হবে। জাতির মেরুদন্ড শিক্ষাকে এগিয়ে নিতে আমাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।