Nabadhara
ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে খালের পানিতে ডুবে হালিমা আক্তার নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকালে উপজেলার আকোটেরচর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী গ্রামের বাড়ির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত হালিমা আক্তার একই গ্রামের মো. ফারুক মুন্সীর কন্যা। দুই ভাই বোনের মধ্যে হালিমা আক্তার পরিবারের ছোট মেয়ে।

এলাকাবাসী ধারণা করেন, সকালে সবার অগচরে হালিমা বাড়ির পাশে হাটতে হাটতে খালে পড়ে ডুবে যায়। পরে শিশুটির মাসহ বাড়ির লোকজন তাকে না পেয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে এলাকাবাসী খালের পানিতে হালিমার মরদেহ ভেসে থাকতে দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে শিশুটিকে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু হালিমা কে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।