Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেশে নিপাহ্ ভাইরাসে মৃত্যু ২৪৩ জনঃ আবিষ্কার হয়নি টিকা- গোয়ালন্দে আইসিডিডিআরবি

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৪ ৪:০৯ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে নিপাহ্ ভাইরাস সম্পর্কে শিক্ষার্থীদের অংশগ্রহনে সচেতনতামূলক সভা করেছে আইসিডিডিআরবি। মঙ্গলবার (১৯ নভেম্বর) বেলা ১২ টায় উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন আইসিডিডিআরবি’র ফিল্ড রিসার্চ এ্যাসিস্ট্যান্ট আশরাফুন নাজনিন ও পাপিয়া সুলতানা।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শামীম শেখ, কামরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। নিপাহ্ ভাইরাস এ আমাদের করনীয় – শীর্ষক কর্মসূচির আওতায় আইসিডিডিআরবি দেশের বিভিন্ন ঝুকিপূর্ণ এলাকায় গত ২ নভেম্বর হতে এ ধরনের কর্মসূচি শুরু করেছে। নিপাহ্ থেকে বাঁচতে চান কাঁচা রস ভুলে যান—শীর্ষক বিষয়ের উপর আলোচনা সভায় প্রশিক্ষকদ্বয় বলেন, নিপাহ ভাইরাস মারাত্মক একটি ছোঁয়াচে রোগ। এটা অতি দ্রুত এক জনের শরীর থেকে অন্যজনের শরীরে ছড়িয়ে পড়তে পারে। কাঁচা রস এবং আধা খাওয়া ফল হতে এ ভাইরাসের সংক্রমন হতে পারে। ২০০১ সালে দেশে সর্বপ্রথম এই ভাইরাস ধরা পড়ে। এ ভাইরাসে এ পর্যন্ত ২৪৩ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার ৭১ শতাংশ।

এ ভাইরাসের লক্ষনগুলোর মধ্যে রয়েছে অতিরিক্ত জ্বর, খিচুনি, মাথা ব্যাথা,মাথা ঘোরা, অজ্ঞান, মুখ দিয়ে লালা ঝড়া প্রভৃতি। এ রোগের এখনো পর্যন্ত কোন ওষুধ বা ভ্যাকসিন আবিস্কার হয়নি। সে জন্য নিপা ভাইরাস থেকে রেহাই পেতে পাখিতে খাওয়া কোন ফল এবং খেজুরের কাঁচা রস খাওয়া হতে বিরত থাকতে হবে।

প্রশিক্ষকদ্বয় আরো জানান, আইসিডিডিআরবি’র ৪ টি বিশেষজ্ঞ দল নিপাহ্ ভাইরাসের জন্য অধিক ঝুঁকিপূর্ণ এলাকার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সচেতন করতে এ ধরনের সভার কর্যক্রম শুরু করেছে। তার অংশ হিসেবে আমরা বৃহত্তর ফরিদপুর অঞ্চলে কাজ করছি। যে সকল জেলায় নিপাহ্ ভাইরাসে মানুষ মারা গিয়েছে সে জেলাগুলো হলো রংপুর,রাজশাহী, কুস্টিয়া গোপালগন্জ, লালমনিরহাট, ঠাকুরগাও, নাটোর, পাবনা,নওগা,রাজশাহী ও ফরিদপুর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।