Nabadhara
ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২০, ২০২৪ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাহারুল ইসলাম (৩০) নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। বুধবার (২০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় এ ঘটনা ঘটে।গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত লাইনম্যান আজাহারুল ইসলামের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া এলাকায়। সহকর্মী লাইনম্যান মো. ইউসুফ আলী বলেন, “সদর উপজেলার ডুমদিয়া পল্লী বিদ্যুতের লাইনে সহকর্মী আজাহারুল ইসলামকে নিয়ে আমি কাজ করছিলাম। এসময় হঠাৎ বিদ্যুৎ চালু হলে আজাহারুল বিদ্যুতায়িত হয়ে সারা শরীর পুড়ে যায়। পরে তাকে গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

গোপালগঞ্জ- ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবতাব জিলানী বলেন, “রোগীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।” গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান বলেন, “লাইনম্যান আজাহারুল ইসলামের যেখানে কাজ করার কথা ছিল সেখানে লাইন শাট ডাউন দেওয়া ছিল। কিন্তু তিনি ওই কাজটি শেষ করে পাশের একটি লাইনে কাজ করছিলেন। তবে ওই কাজটি করার ব্যাপারে তিনি অফিসকে জানায়নি। এমনকি তার সাথে থাকা সুপার ভাইজারকেও না বলে একটি চালু লাইনে কাজ করা হচ্ছিলো।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।