Nabadhara
ঢাকাবুধবার , ২০ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২০, ২০২৪ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার লাল শাপলা হলরুমে, উপজেলা নির্বাহী অফিসার  শাহিনুর আক্তার এর সভাপতিত্বে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় কোটালীপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিনুর আক্তার বলেন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন । সাথে সাথে বিভিন্ন কর্মসূচির বিষয়ে যে সমস্ত উপকমিটি গুলো রয়েছে তাদেরকে অবহিত করে সংযোজন ও বিয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে সকলকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা জারি করেন । এবছর যেহেতু কুচকাওয়াস ও ডিসপ্লে প্রদর্শন করার কথা নেই, তাই শিল্পকলা একাডেমি ও শহীদ মিনার চত্বরে একটি মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়েছে । এ মেলার মাধ্যমে স্টলগুলোতে বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের ইতিহাস ঐতিহ্যকে জনগণের সামনে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।