Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদকে পুনর্বাসনের এজেন্ডা প্রতিহত করা হবে– শিবির সেক্রেটারি জাহিদুল ইসলাম

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২১, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এজেন্ডা গ্রহণ করেছেন একটা শ্রেণি,তাদের প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বুধবার (২০ নভেম্বর) নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের জেলার কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা তিনি বলেন।

তিনি আরোও বলেন,‘যে আন্দোলন হয়েছে বৈষম্যবিরোধী প্লাটফর্মে,সেখানে সব মানুষের অংশ গ্রহণ ছিল। এককভাবে, একক ক্রেডিটে, একক কৃতিত্বে এটা হয়নি। আল্লাহ তায়ালা হয়তো তাদের উছিলা করে এই সমাজকে,এই রাষ্ট্রকে একটি নতুন আশার আলো দেখিয়েছে। কিন্তু আমরা দুর্ভাগ্যের সঙ্গে বলতে চাই, সেই আশার আলোর পরেও একটা শ্রেণি সমাজকে আবার সেই ফ্যাসিবাদের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তারা ফ্যাসিবাদকে পুনর্বাসনের জন্য এজেন্ডা গ্রহণ করেছে। অনেক তথ্য পেয়েছি, তারা অর্থের বিনিময়ে ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের নাম হত্যা মামলা থেকে সরিয়ে দিচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ও সর্তকতার। ক্ষমতা আর অর্থবিত্তের জন্য নেতৃত্ব দেওয়া অসৎ মানুষগুলো মাজলুম মানুষ গুলোকে শোষণ করেছে। কারো ওপর যেন অবিচার না হয়। ন্যায়বিচার হচ্ছে ইসলামের সবচেয়ে বড় প্রত্যয়। ইসলামী রাজনৈতিক একটা বড় জায়গা হচ্ছে, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। এজন্য এ আন্দোলন পরবর্তীতে কারো ওপর যেন অবিচার না হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। পাশাপাশি যারা সত্যিকারর্থে অন্যায় করেছে, জুলুম করেছে, ফ্যাসিবাদ কায়েম করেছে, তারা যেন বিচারহীনভাবে মুক্ত না হতে পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। সেজন্য যেখানে অন্যায়, সেখানে আমরা সেটার প্রতিবাদে দাঁড়িয়ে যাব।

নড়াইল জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে কর্মী সমাবেশে আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আবিদ হাসান, নড়াইল জেলা জামায়াত ইসলামীর আমির এ্যাড.আতাউর রহমান বাচ্চু, নায়েবে আমির জাকির হুসাইন বিশ্বাস, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার, সহকারী সেক্রেটারি আইয়ুব হোসেন, কর্মপরিষদ সদস্য আলমগীর হুসাইন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ খিয়ামউদ্দিন, নড়াইল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম সালাউদ্দিন, সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, মোঃ আতিকুজ্জামান ও আব্বাস আলী প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।