Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানিতে ঢাকা বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২১, ২০২৪ ২:১৭ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

ঢাকা বিভাগের নবনিযুক্ত বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গত মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন।

উপজেলার হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামসুল আরেফিন, কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত,সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো: কামরুজ্জামান  প্রমুখ। এর আগে ঢাকা বিভাগীয় কমিশনার কাশিয়ানির ওড়াকান্দিতে শ্রীশ্রী হরিচাঁদগুরুচাঁদ ঠাকুরবাড়ি, কাশিয়ানি উপজেলা পরিষদ কার্যালয়, কাশিয়ানি উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন।

তিনি কাশিয়ানি উপজেলা পরিষদ কার্যালয়ে পৌঁছালে গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান ও কাশিয়ানি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত তাকে ফুলের তোড়া উপহার দিয়ে বরন করে নেন। পরে বিভাগীয় কমিশনার কাশিয়ানি উপজেলা চত্বরে একটি সোনালু বৃক্ষ চারা রোপণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।