Nabadhara
ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা, যুবকের কারাদন্ড

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৪, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলে যৌথবাহিনীর চেকপোস্ট ব্যারিকেড ভেঙে পালানোর সময় সজিব হাসান মিয়া (৩০) নামে এক যুবককে তিনদিনের কারাদন্ডসহ ৫০০ টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে সদরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। দন্ডপ্রাপ্ত সজিব হাসান মিয়া নড়াইল সদর উপজেলার ডুমুরতলা গ্রামের সাঈদ হোসেন মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কের শৃঙ্খলা ফেরাতে শনিবার বিকেলে নগরীর পুরাতন বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করছিল যৌথবাহিনী। এ সময় চেকপোস্টের ব্যারিকেড ভেঙে পালানোর সময় সজিব হোসেন মিয়া নামে এক যুবককে আটক করেন যৌথবাহিনীর সদস্যরা। পরে তাকে বিকাল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিনদিনের কারাদন্ডসহ ৫০০ টাকা জরিমানার আদেশ দেন।

এ ছাড়াও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো, হেলমেট না পরা, মোটরসাইকেলের লুকিং গøাস না থাকাসহ বিভিন্ন অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী সামছুল হুদা, শামীম, জসিমউদদীন প্রত্যেকে ১ হাজার টাকা, রানা আহমেদ দ্বীপ অধিকারী, রিয়াদ, নাসিম, জসিম মোল্যা ও সজিব হাসান প্রত্যেকে ৫০০ টাকা করে মোট ৯ জনকে ৬ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এব্যাপাওে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। অপরাধ বিবেচনায় স্বল্প জরিমানা করা হলেও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।