Nabadhara
ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাশিয়ানিতে সড়ক দূর্ঘটনায় প্রান গেলো বৃদ্ধের

গোপালগঞ্জ প্রতিনিধি 
নভেম্বর ২৪, ২০২৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি

জেলার কাশিয়ানিতে সড়ক দূর্ঘটনায় মোশাররফ শেখ (৬৭) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই বাকী জানান গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে কাশিয়ানি উপজেলার মাঝিগাতি বাসষ্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের উপর রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী অজ্ঞাত  যান তাকে সজোরে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন । সেখান থেকে স্থানীয়রা ওই বৃদ্ধকে উদ্ধার করে কাশিয়ানি হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মোশাররফ শেখ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাইট কুমড়া গ্রামের মৃত ইনতাজ শেখের ছেলে। ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আল মামুন নিহতের সুরত হাল রিপোর্ট তৈরী করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।