Nabadhara
ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় যুবককে কুপিয়ে আহত করেছে দূবৃর্ত্তরা

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নভেম্বর ২৫, ২০২৪ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর গ্রামের গফ্ফার শেখের ছেলে সাজ্জাদ শেখ (৪০) কে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করেছে দূবৃর্ত্তরা।

রবিবার(২৪নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সাজ্জাদ তার মাছের ঘেরে যাওয়ার পথে মল্লিকপুর গ্রামের মধ্যে পৌছালে ৮/৯ জন দূবৃর্ত্ত দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে আহত করে। সাজ্জাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতাল ভর্তি করে।

সোমবার সকালে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার্ড করেছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আশিকুর রহমান বলেন ঘটনা শুনেছি তবে কেউ অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে। এস এম শরিফুল ইসলাম নড়াইল-০১৭৭৭ ৯৬২৩৫০ ২৫.১১.২০২৪

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।