Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৮ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

Link Copied!

মেহেদী হাসনাত, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
 গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহীনুর আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভার শুরুতে সকল শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
স্মরণসভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মৃদুল কুমার দাস, ওসি মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার রাকিবুল হাসান শুভ, আহত বীর যোদ্ধা মো: রাজু তালুকদার, হামীম বিশ্বাস, শহিদ রথীনের ভাবী মাধুরী বাড়ৈ, সাংবাদিক মিজানুর রহমান বুলু বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে শহিদদের রুহের মাগফিরত কামনায় বিশেষ দোয়া ও শহিদ এবং আহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।