Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পদ্মায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জেলের কারাদণ্ড

মাদারীপুর প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের দায়ে ৯ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মধ্যরাত থেকে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল পর্যন্ত শিবচরের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজানের নেতৃত্বে নৌপুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা হয় ৩ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এইচ এম ইবনে মিজান জানান, ইলিশের প্রজনন বাড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও থানা পুলিশের একাধিক দল কাজ করছে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।