Nabadhara
ঢাকাশুক্রবার , ২৩ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুজনের মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
অক্টোবর ২৩, ২০২৬ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর কলাপাড়ায় এক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের বাসিন্দা অরবিন্দু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। একই দিনে স্ত্রী ও আপন ভাইকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন সত্তরোর্ধ্ব অরবিন্দু বিশ্বাস।

মৃত ব্যক্তিরা হলেন অরবিন্দু বিশ্বাসের স্ত্রী কৃষ্ণা রানী বিশ্বাস (৭০) ও তাঁর আপন ভাই চিকিৎসক ডা. অসিত বরণ বিশ্বাস (খোকন)। পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে স্ট্রোকজনিত কারণে কৃষ্ণা রানী বিশ্বাসের মৃত্যু হয়। এর এক ঘণ্টা পর দুপুর ১টার দিকে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. অসিত বরণ বিশ্বাস।

একই দিনে পরিবারের দুই সদস্যের মৃত্যুতে নবাবগঞ্জ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যরা জানান, মৃত দুজনের একজনের ছেলে এবং অন্যজনের মেয়ে প্রবাসে থাকায় শেষকৃত্যের সময় এখনো নির্ধারণ করা হয়নি। তবে দুজনের শেষকৃত্য নবাবগঞ্জে তাঁদের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

কৃষ্ণা রানী বিশ্বাস দুই ছেলে ও দুই মেয়ের জননী ছিলেন। অন্যদিকে ডা. অসিত বরণ বিশ্বাস এক ছেলে ও এক মেয়ের বাবা ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।