Nabadhara
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মায়ের প্রতি সন্তানদের শ্রদ্ধা: পা ধুয়ে জানালো ভালোবাসা

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
মার্চ ১, ২০২৫ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে অশ্রুসিক্ত নয়নে মায়ের পায়ে পানি ঢেলে ধুয়ে মুছে দিয়েছেন সন্তানেরা। এর পর মায়ের মুখে তুলে দিয়েছেন খাবার, সন্তানের এই ভক্তিতে মায়ের চোখে বেয়ে পানি নেমে আসে।

 

শনিবার (১ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার হিজলা ইউনিয়নের পরানপুর গ্রামের সমাজসেবক মন্মথ মন্ডলের উদ্যোগে জীবন মায়ের মাতৃপূজা অনুষ্ঠিানে মায়ের প্রতি সন্তানের ভক্তি- শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে মা-কে সম্মান জানানো হয়।

 

ব্যাতিক্রমী এ আয়োজনে আশে- পাশের কয়েক গ্রামের বিভিন্ন বয়সের শতাধিক সন্তান পরম যত্নে ও শ্রদ্ধায় নিজ হাতে গর্ভধারণী মায়ের পা পানি ধুয়ে মুছে দেয়। এর পর ধুপ জ্বালিয়ে ফুল ও প্রসাদ সাজিয়ে মন্ত্র পাঠের মাধ্যমে মায়ের পূজা করেন।মাতৃপূজা শেষে সন্তানেরা নিজের হাতে মায়ের মুখে প্রসাদ তুলে দিয়ে সারা জীবন বাবা- মায়ের সেবা যত্ন করার প্রতিজ্ঞা করেন।

 

এসময় মায়েরা সন্তানদের মাথায় হাত দিয়ে অশ্রুসিক্ত হয়ে আশীর্বাদ করেন। সন্তানের মুখে খাবার তুলেদেন। এ সময় মা- সন্তান মিলে উপস্থিত সকলের কান্নায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।মায়ের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে দেখা যায়।

মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জানানোর এ ব্যাতিক্রমী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডঃ রামকৃষ্ণ বোস, অধ্যাপক শ্যামল মজুমদার,সুব্রত মন্ডল, চিকিৎসক গৌরঙ্গ হাজরা,প্রধান শিক্ষক শুরেশ মন্ডল প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।