Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে নির্বাচন অফিসের কর্মকর্তা- কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৫ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি

সারা দেশের ন্যায় বাগেরহাটেও জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রশিদ, সহকারি প্রোগ্রামার মাজহারুল ইসলাম, সদর উপজেলা সহকারী নির্বাচন অফিসার মোঃ আবু সাইদ মল্লিক সহ বাগেরহাটের বিভিন্ন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সরিয়ে নতুন কমিশনের অধীনে নেওয়ার পরিকল্পনার প্রতিবাদে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমাদের এই দাবি না মানা হলে আমরা কেন্দ্র ঘোষিত পরবর্তী কর্মসূচিতে অংশ নেবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।