Nabadhara
ঢাকারবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে ধর্ষ*কদের শাস্তির দাবিতে খেলাফত মসলিসের বি*ক্ষোভ মিছিল 

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
মার্চ ১৬, ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 

বাগেরহাটের চিতলমারীতে ধর্ষক ও ব্যাভিচারীদের প্রকাশ্যে শাস্তির দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস চিতলমারী উপজেলা শাখা বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে।

 

রোববার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে চিতলমারী কওমিয়া মাদ্রাসার সামনে থেকে এ মিছিল শুরু হয়। পরে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাজী ক্লিনিকের পাশে এসে এক পথসভা হয়।

 

পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা দক্ষিণ মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু হানিফ নোমান। চিতলমারী উপজেলা শাখার সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজ ও সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান।

 

পথ সভায় বক্তরা বলেন, ‘ধর্ষণের মতো অপরাধ দমনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে সাহস না পায়। প্রয়োজনে ইসলামী শরীয়া আইন মোতাবেক ধর্ষকদের বিচার করতে হবে।

 

বিক্ষোভ মিছিলে দুই শতাধিক ধর্মপ্রাণ মুসমান অংশ গ্রহণ করেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।