Nabadhara
ঢাকাবুধবার , ২৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ২৬, ২০২৫ ৩:৩১ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ ( রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

২৬ মার্চ বুধবার উপজেলা অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমান।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধাদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ প্রমূখ।

 

অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অতিথিরা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, এ দেশ স্বাধীন হয়েছে তাঁদের আত্মত্যাগের বিনিময়ে। তাই তাঁদের যথাযথ সম্মান দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

দিবসটি উপলক্ষে গোয়ালন্দ উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়, যার মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, স্বাধীনতা সংগ্রামের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অন্যতম। উপজেলা প্রশাসনের এই আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।