Nabadhara
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সং’ঘর্ষে নারী নিহত, আহত-২

গোপালগঞ্জ প্রতিনিধি 
এপ্রিল ৬, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধি 

গোপালগঞ্জে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রেহেনা বেগম (৪৫) নামে এক নারী নিহত ও তার পরিবারের অপর দুই সদস্য আহত হয়েছেন।

 

আজ রোববার (০৬ মার্চ) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো: সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

নিহত রেহেনা বেগম বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার হোগলা বুনিয়া গ্রামের লতিফ হাওলাদারের স্ত্রী।

 

ওসি মির মো: সাজেদুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিদার পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত থাকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে পিকআপ ভ্যানে থাকা একই পরিবারের ৩ সদস্য আহত হয়।

 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরতঃ চিকিৎসক রেহানা বেগমকে মৃত ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।