Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী 
এপ্রিল ১১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা,চিতলমারী

বাগেরহাটের চিতলমারী উপজেলা সদর বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সবুজ সংঘ চত্ত্বরে সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম শাহাদাৎ হোসেন।

 

চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির আহবায়ক শোয়েব হোসেন গাজীর সভাপত্বি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোঃ মেজবাউর রহমান, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতি চিতলমারী জোনাল অফিসের এজিএম আশিক মাহমুদ সুমন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডা. আবুল কালাম কাজী।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-আহবায়ক শেখ নোয়াব আলী, গাজী মাসুদ রানা, শেখ আসাদুজ্জামান, শাহাজান শোভা, বাদল সাহা, সদস্য সচিব মোঃ মনিরুল ইসলাম ও নির্বাহী সদস্য লিটন শেখ।

 

সভায় সদর বাজারের প্রায় পাঁচ শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ এমাদুল শেখ ও খোকন শেখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।