Nabadhara
ঢাকারবিবার , ২৭ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে বিদ্যুৎস্পৃ’ষ্ট হয়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
এপ্রিল ২৭, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল  

নড়াইলের লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে হালিমা ইসলাম অমিশা (১৪) নামে এক মাদরাসা ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৬এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হালিমা ইসলাম অমিশা উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর গ্রামের কামরুল ইসলামের মেয়ে।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া পৌরসভার মদিনাপাড়ায় হযরত খাদিজা (রা:) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদরাসায় পড়ালেখা করতেন হালিমা ইসলাম অমিশা। গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে মাদরাসা ভবনের ছাদের পাশে থাকা বিদুৎতের তারে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সে মারা যায়।

 

এব্যাপারে লোহাগড়া হযরত খাদিজা (রা:) তাহফিজুল কোরআন ক্যাডেট মহিলা মাদরাসার অধ্যক্ষর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আশিকুর রহমান রোববার (২৭এপ্রিল) সকালে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।