Nabadhara
ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা ইকরামুজ্জান মিনা গ্রেপ্তার

জাকিয়া পারভিন,গোপালগঞ্জ
মে ১৯, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

জাকিয়া পারভিন,গোপালগঞ্জ

 

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যায় জড়িত থাকার অভিযোগে গোপালগঞ্জ সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইকরামুজ্জামান মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৯ মে) দুপুরে ১২ টার দিকে সদর উপজেলার নিজড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে মৃত, আব্দুর ছত্তার মিনার ছেলে।

 

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মীর মোঃ সাজেদুর রহমান বলেন, দিদার হত্যায় জড়িত থাকার অভিযোগে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ – সভাপতি ইকরাম মিনাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নিজড়া গ্রামে তার নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে সদর থানায় রয়েছে। বেশ কিছু বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

 

এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো,মিজানুর রহমান জানান, গোপন সংবাদ পেয়ে গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ইকরাম মিনাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক দিদার হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগ ছাড়াও বিভিন্ন সরকার বিরোধী অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।