Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
মে ২৭, ২০২৫ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে “ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা – ২০২৫” এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক রমেশ চন্দ্র ঘোষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা। এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম।

মেলাকে কেন্দ্র করে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালি শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির গুরুত্ব, কৃষকদের অভিযোজন কৌশল এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক মাহামুদুল হক, মাসুদ মীর, উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলায় কৃষি প্রযুক্তি সংক্রান্ত বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে, যেখানে পরিবেশবান্ধব এবং জলবায়ু সহনশীল চাষাবাদের উপকরণ ও প্রযুক্তি প্রদর্শন করা হচ্ছে। এই ধরনের মেলা কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।