Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে চারঘাটে জামায়াতের বিক্ষোভ

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৭:১১ অপরাহ্ণ
Link Copied!

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ওই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীর চারঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টা ১৫ মিনিটে চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চারঘাট মডেল মসজিদ এলাকায় গিয়ে শেষ হয়। এতে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

চারঘাট উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শফিকুল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সুফেল রানা, রাজশাহী জেলা পূর্ব শিবিরের প্রচার সম্পাদক নাহিদ হাসান শুভ, চারঘাট উপজেলা শিবিরের সভাপতি আব্দুর রাজ্জাক, নন্দনগাছী থানা শিবিরের সভাপতি আব্দুল্লাহ এবং হলিদাগাছী থানা শিবিরের সেক্রেটারি ইমরান হাসান। এ ছাড়া উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদের সদস্য আব্দুল্লাহ, শেরে আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব দেশের রাজনৈতিক ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায়ের সৃষ্টি করেছিল। ওই ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। শহীদ মাসুম, শিপন ও মুজাহিদকে হত্যার মধ্য দিয়ে ইসলামী আন্দোলন থামিয়ে দেওয়া সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, দেশে যেন ভবিষ্যতে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিগত সরকারের আমলে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা প্রয়োজন। তাঁরা পল্টন হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় নিহত ও পঙ্গুত্ববরণকারীদের পাশাপাশি জুলাই-আগস্টের আন্দোলনে নিহত, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণ করেন। তাঁদের আত্মত্যাগের চেতনা ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।