Nabadhara
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লংমার্চ সফল করতে যশোরে জামায়াতসহ সমমনা দলগুলোর মতবিনিময়

যশোর প্রতিনিধি
অক্টোবর ২৮, ২০২৬ ৩:২৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর দেশব্যাপী লংমার্চ সফল করতে যশোরে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলো।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-খুলনা-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন বলেন, নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। গ্যাস ও বিদ্যুতের সংকটের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও উদ্বেগজনক। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ব্যর্থতা জনগণের মধ্যে হতাশা তৈরি করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মোবারক হোসাইন আরও বলেন, সরকারের মেয়াদ এক বছর পূর্ণ হওয়ার আগেই মানুষ অনাস্থা প্রকাশ করতে শুরু করেছে। জামায়াতসহ সমমনা দলগুলোর সাত দফা দাবি এখন দেশের ১৮ কোটি মানুষের দাবিতে পরিণত হয়েছে বলে তিনি দাবি করেন।

লংমার্চের পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, ৩১ অক্টোবর ঢাকা থেকে শুরু হয়ে খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলে কর্মসূচি বিস্তৃত হবে। ওই দিন বিকেলে যশোরের রাজঘাট থেকে বারবাজার পর্যন্ত প্রায় ৭০ হাজার মানুষের অবস্থানের পরিকল্পনা রয়েছে। লংমার্চের বহর মুড়লী মোড়ে পৌঁছালে সেখানে আড়াই লাখ মানুষের গণজমায়েত হবে বলেও জানান তিনি। পরে মনিহার মোড়, হাইকোর্ট মোড় ও উপশহর-পালবাড়ি সড়ক হয়ে বহরটি কুষ্টিয়ার দিকে অগ্রসর হবে।

তিনি আরও জানান, সাধারণ মানুষের যাতায়াত ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চাঁচড়া চেকপোস্ট থেকে পালবাড়ি পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখা হবে। লংমার্চের শৃঙ্খলা রক্ষায় ৬০০ স্বেচ্ছাসেবক, অ্যাম্বুলেন্স, মেডিকেল টিম, পানি সরবরাহ ও সাংস্কৃতিক কর্মীদের প্রস্তুত রাখা হবে। এ কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম সম্পাদক মুফতি রাশেদুল ইসলাম, এনপিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামান, সদস্যসচিব নুরুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম এবং জামায়াত নেতা শাহাবুদ্দিন বিশ্বাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।