Nabadhara
ঢাকামঙ্গলবার , ১০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সং’ঘর্ষে নিহত ১ আহত ২

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
জুন ১০, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে ফয়সাল শেখ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

 

এঘটনায় পিছনে থাকা আরো দুই মোটরসাইকেল আরোহী লাবিব শেখ (১২) ও রাকিব শেখ (২২) গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার রাত সাড়ে ১২ টায় উপজেলার পাটগাতী ইউনিয়নের মল্লিকের মাঠ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।

 

নিহত ফয়সাল শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আলম শেখের ছেলে। এছাড়া আহত দুইজন লাবিব ও রাকিব টুঙ্গিপাড়া উপজেলার সরদারপাড়া গ্রামের চাঁন মিয়া শেখ ও মৃত খোকন শেখের ছেলে।

 

টুঙ্গিপাড়া থানার ওসি খোরশেদ আলম বলেন, নিহত ফয়সাল ঈদের ছুটিতে টুঙ্গিপাড়ার সরদারপাড়া গ্রামে তার মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। পরে সোমবার রাত সাড়ে ১২ টায় দুই মামাতো ভাইকে নিয়ে মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ ঘুরতে যাচ্ছিলো। তখন তারা মল্লিকের মাঠ মহাসড়কে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন মোটরসাইকেল চালক ফয়সাল ঘটনাস্থলেই নিহত হয়। আর গুরুতর আহত দুজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

 

ওসি খোরশেদ আরও বলেন, প্রাইভেট কারের চালক স্থানীয় লোকজন পৌঁছানোর পূর্বেই পালিয়ে যায়। আর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোটরসাইকেল ও প্রাইভেটকার থানায় নিয়ে আসে। এঘটনায় নিহতের পরিবারের কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।